দোবাগী হাওরের মায়াবী রূপ

হেমন্তের সকালে সিলেটের দক্ষিণ সুরমার দোবাগী হাওরজুড়ে ছড়িয়ে পড়ে স্নিগ্ধতা। হাওরের পানিতে ফুটেছে লাল-সাদা শাপলা, কোথাও পানির ওপর ভেসে বেড়াচ্ছে নানা প্রজাতির পাখি। হালকা কুয়াশা আর নরম আলোয় জল, ফুল ও পাখির মিতালিতে হাওরের প্রকৃতিতে তৈরি হয়েছে মায়াবী আবহ। শুষ্ক মৌসুমে পানি কমতে শুরু করলেও হাওরের বুকে এখনো রয়ে গেছে জলজ জীবনের চিহ্ন।

হেমন্তে দোবাগী হাওরের পানিতে ফুটেছে লাল শাপলা
হেমন্তে দোবাগী হাওরের পানিতে ফুটেছে লাল শাপলা
হাওরের পানিতে ফুটে থাকা শাপলার ওপর বসেছে একটি পাখি
নৌকা নিয়ে হাওরে আসছেন এক ব্যক্তি
হাওরের পানিতে মাছ ধরছেন এক ব্যক্তি
উড়ে যাচ্ছে সাদা বক
ফুটে আছে অজস্র সাদা শাপলা
অগভীর পানিতে ঠায় দাঁড়িয়ে শিকারের অপেক্ষায় সাদাবক
হাওরে মাথা উঁচিয়ে আছে সাদা শাপলা ফুল