রাজধানীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন বাস। প্রতিদিন লাখো মানুষ কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে বাসের ওপর নির্ভরশীল। কিন্তু নগরের সড়কে চলাচলকারী অনেক বাসের দশাই জরাজীর্ণ। কোথাও জানালার কাচ ভাঙা, কোথাও ফেটে যাওয়া সামনের উইন্ডশিল্ড, আবার অনেক বাসে নেই কার্যকর ব্যাকলাইট বা নির্দেশক বাতি। নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে কিছু বাস থেকে নির্গত হচ্ছে ঘন কালো ধোঁয়া, যা বায়ুদূষণ বাড়িয়ে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে।
