উৎসবের আমেজে খেলা দেখায় ব্রাজিল সমর্থকেরা

বিশ্বকাপ ফুটবলে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলের সঙ্গে ক্যামেরুনের খেলা চলছে। বড় পর্দায় প্রিয় দলের খেলা দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ভিড় করেছেন ব্রাজিল সমর্থকেরা। এ নিয়ে ছবির গল্প:

প্রিয় দলের জার্সি গায়ে ভুভুজেলা বাজিয়ে বড় পর্দায় ব্রাজিলের খেলা দেখতে টিএসসিতে এসেছেন সমর্থকেরা
প্রিয় দলের জার্সি গায়ে ভুভুজেলা বাজিয়ে বড় পর্দায় ব্রাজিলের খেলা দেখতে টিএসসিতে এসেছেন সমর্থকেরা
হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে। মাটিতে বসেই ব্রাজিলের খেলা উপভোগ করছেন দর্শকেরা
মোটরসাইকেলটি দেখে বুঝতে বাকি নেই এর মালিক কোন দলের সমর্থক
খেলা শুরুর আগেই কানায় কানায় পরিপূর্ণ মুহসীন হলের মাঠ। পতাকা নেড়ে প্রিয় দলকে শুভকামনা জানাচ্ছেন এই ব্রাজিল–ভক্ত