আলোকচিত্রে পর্বত, প্রকৃতি ও পাহাড়িদের গল্প

পাহাড়ের নীরবতা, মেঘছোঁয়া চূড়া, দুর্গম পথে অভিযাত্রা আর পাহাড়ি মানুষের জীবন—এসবের গল্পই উঠে এসেছে আলোকচিত্রে। চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে গতকাল শনিবার শেষ হওয়া দুই দিনের আলোকচিত্র প্রদর্শনী ‘পিকস, পিপল, পারস্প্যাক্টিভ’–এ দর্শনার্থীরা দেখেছেন পর্বতের সৌন্দর্য, পর্বতারোহণের নানা অনুষঙ্গ এবং পাহাড়ি জনপদের জীবন-সংস্কৃতির নানা মুহূর্ত। পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের যুগপূর্তি উপলক্ষে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।

প্রদর্শনীতে এসে ছবি তুলছেন একজন দর্শনার্থী
 প্রদর্শনীতে এসে ছবি তুলছেন একজন দর্শনার্থী
প্রদর্শনীতে রাখা হয়েছে ভ্রমণে ব্যবহৃত তাঁবু
পর্বতের বিভিন্ন চিত্র উপভোগ করছেন দুজন
পর্বত আরোহণের বিভিন্ন সরঞ্জাম রাখা আছে প্রদর্শনীতে
পাহাড়ি জনগোষ্ঠীর জীবনের নানা মুহূর্ত ধরা পড়েছে আলোকচিত্রে
বান্দরবানের রূপ আলোকচিত্রে দেখছেন এক দর্শনার্থী
দর্শককে আলোকচিত্রের বিষয়বস্তু বুঝিয়ে দিচ্ছেন এভারেস্টজয়ী বাবর আলী
পর্বতারোহী বাবর আলীকে ঘিরে ধরেছেন অটোগ্রাফশিকারিরা
প্রদর্শনীতে রয়েছে হরেক রকমের ভিউকার্ড
পর্বতারোহণের আলোকচিত্র দেখছেন দর্শনার্থীরা
পর্বতারোহণের নানা সরঞ্জাম শিশুকে চিনিয়ে দিচ্ছেন একজন