বর্ষা মানেই ইলিশের মৌসুম। পদ্মা নদীতে ইলিশ শিকারে নেমেছেন শরীয়তপুরের নড়িয়ার জেলেরা। তবে দিনের পর দিন নদীতে জাল ফেলেও কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না বলে জানিয়েছেন তাঁরা। মাছ কম পাওয়ায় হতাশ জেলেরা, তাই অনিশ্চয়তায় কাটছে তাঁদের দিন। নড়িয়া উপজেলার সুরেশ্বর এলাকায় পদ্মা নদীর তীরে ধরা পড়েছে সেই বাস্তবতার কিছু ছবি।
