পিরোজপুরের নেছারাবাদে কুড়িয়ানা খালে সপ্তাহের প্রতি শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত বসে নৌকার হাট। জ্যৈষ্ঠ মাসের শেষ দিকে বা আষাঢ়ের শুরু থেকে জমে ওঠে শতবর্ষী এই হাট। পিরোজপুরের নাজিরপুর ও স্বরূপকাঠির দক্ষ কারিগরেরা রেইন্ট্রি, চাম্বল, কড়ই ও মেহগনি কাঠ দিয়ে তৈরি করেন এসব নৌকা। বছরের পর বছর ধরে স্থানীয় বাসিন্দাদের জীবনচক্রের সঙ্গে জড়িত এই নৌকার হাট। কারণ, এই এলাকায় চলাচলের জন্য বেশি ব্যবহৃত হয় নদীপথ। আকার ও মানভেদে প্রতিটি নৌকা ২ থেকে ১০ হাজার টাকায় বিক্রি হয়।
