রাজধানীর মোহাম্মদপুরের রিং রোডে অবস্থিত জাপান গার্ডেন সিটিতে প্রথম আলোর আয়োজনে আনন্দমেলা অনুষ্ঠিত হয়। এ আয়োজনে সহযোগিতা করেছে সেনসোডাইন। জাপান গার্ডেন সিটির বাসিন্দাদের জন্য দিনব্যাপী ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ, চকলেটদৌড়, বিস্কুটদৌড়, মার্বেলদৌড়, বালিশ খেলা, সার্কাস, রোবট শো, বায়োস্কোপ, জাদুসহ মনোমুগ্ধকর সব আয়োজন। এখানকার বাসিন্দাদের জন্য এ আনন্দমেলায় ছিল বিনা মূল্যে দাঁত ও মাড়ির সুস্থতা যাচাইয়ের সুযোগ। নির্মাতা প্রতিষ্ঠান জাপান গার্ডেন সিটি লিমিটেডের একটি প্রকল্পের আওতায় এ সিটি গড়ে উঠেছে ১০ একর জায়গায়। ভেতরে বর্তমানে ১ হাজার ৬১৯টি পরিবারের বসবাস।