বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এ উৎসব। এয়ারলাইনস, হোটেল, রিসোর্ট, অ্যামিউজমেন্ট পার্ক, ট্যুরিস্ট-ভেসেল, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর প্রতিষ্ঠান এবং এসএমই ফাউন্ডেশন অংশ নিয়েছে এতে। উৎসবে বিভিন্ন জেলার পর্যটন পণ্য ও সেবা তুলে ধরা হয়েছে দর্শনার্থীদের কাছে।
