টিলার বুকে ক্ষত, ঝুঁকিতে জীবন

সিলেট নগরের আখালিয়া রাইফেলস ক্লাব এলাকায় ব্রাহ্মণশাসন টিলা। অনেক বছর ধরে ধাপে ধাপে এ টিলা কেটে বানানো হয়েছে মানববসতি। টিলার ঢালে ঝুঁকি নিয়ে বসবাস করছেন অনেকে। প্রতিবছর বর্ষা মৌসুম এলে বাড়ে ধসের ঝুঁকি। এরপরও চলছে টিলা কাটা, বসতি নির্মাণ। সিলেট নগরের আখালিয়া, হাওলাদারপাড়া, দুসকি আর মোহাম্মদিয়া আবাসিক এলাকা ঘুরে ছবিগুলো সম্প্রতি তোলা।

টিলার এক পাশ কেটে নির্মাণ করা হয়েছে বসবাসের বহুতল ভবন
টিলার এক পাশ কেটে নির্মাণ করা হয়েছে বসবাসের বহুতল ভবন
টিলা কেটে ভবন নির্মাণে আবাস হারিয়েছে বন্য প্রাণী
টিলার বুকে ধসের ঝুঁকি নিয়ে থাকছেন অনেকে
টিলা ঘেঁষে নির্মাণ করা হয়েছে বহুতল ভবন
টিলার পাশেই বহুতল ভবনের নির্মাণকাজ চলছে
টিলার ঠিক নিচেই ঝুঁকি নিয়ে বসবাস
টিলা কেটে বানানো হয়েছে বসতঘর