শহীদ মিনারে শ্রদ্ধা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধা জানাতে ভোর থেকে হাজারো মানুষ ফুল হাতে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাচ্ছেন। ধর্ম, বর্ণ, শ্রেণি, পেশানির্বিশেষে সবাই আজ ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। কেউ এসেছেন ব্যক্তিগতভাবে। কেউ আবার সংগঠন, দল, প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়সহ নানা ব্যানারে।

বিভিন্ন ভাষার বর্ণমালা নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন অনেকেই।
বিভিন্ন ভাষার বর্ণমালা নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন অনেকেই।
ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীরা।
ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল হাতে অপেক্ষা।
ফুল ও জাতীয় পতাকা হাতে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসেছে শিশুটি।
গাইতে গাইতে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।
বিভিন্ন ভাষার বর্ণ হাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এসেছেন তাঁরা।
অভিভাবকের সঙ্গে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে আসছেন শিশু-কিশোরেরা।
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে এসেছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।
কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সারিতে দাঁড়িয়ে আছেন তাঁরা।
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সর্বস্তরের মানুষের ঢল।
হাজারো মানুষের পদচারণে মুখর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ।
স্কুল থেকে শিশুশিক্ষার্থীরা এসেছে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে।
ফুলে ফুলে ভরে উঠেছে শহীদবেদি।