শেষ মুহূর্তে ব্রাজিলের হাসি

বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে জাপানের বিপক্ষে ২-১ গোলে জিতল ব্রাজিল। এই জয়ের মধ্য দিয়ে ব্রাজিল পৌঁছে গেল শেষ ষোলোয়। ম্যাচের প্রথমার্ধে এক গোল হজম করে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। দ্বিতীয়ার্ধে কাসেমিরো গোল করে ব্রাজিলকে ১-১ সমতায় ফেরান। ৯০ মিনিটের খেলা শেষে যোগ করা সময়ে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে রুদ্ধশ্বাস জয় পায় ব্রাজিল। এই ম্যাচের নানা মুহূর্তে নিয়ে ছবির গল্প।

বল ঠেকিয়ে দিচ্ছেন জাপানের গোলরক্ষক জিওন সুজুকি। প্রতিক্রিয়া ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়রের
ছবি: রয়টার্স
বলের দখলের লড়াই
বল ধরার চেষ্টায় জাপানের গোলরক্ষক জিওন সুজুকি
ব্রাজিলের দানিলোর পায়ে বল। দখলের চেষ্টায় জাপানের দাইজেন
ব্রাজিলের আক্রমণের মুখে বল নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টায় জাপানের গোলরক্ষক
জাপানের রিতসু দোয়ান ও ব্রাজিলের দগলাস সান্তোসের মধ্যে লড়াই
প্রথমার্ধে কাইশু সানোর গোলে জাপান এগিয়ে যায়। গোলের পর উচ্ছ্বাস
ব্রাজিলের কাসেমিরোর গোল করার একটি চেষ্টা ব্যর্থ করে দেন জাপানের খেলোয়াড়েরা
খেলার একমুহূর্তে ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়রের অভিব্যক্তি
কাসেমিরোর গোলের পর রায়ানের অভিব্যক্তি
ব্রাজিলের জয়সূচক গোলটি করে উদ্‌যাপনে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। ছবি: রয়টার্সব্রাজিলের জয়সূচক গোলটি করে উদ্‌যাপনে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি
মার্তিনেল্লির গোলের পর সতীর্থ রায়ানের উচ্ছ্বাস
দ্বিতীয় গোলের পর ব্রাজিলের খেলোয়াড়দের বাঁধভাঙা উচ্ছ্বাস
শেষ বাঁশি বাজার পর জয় উদ্‌যাপনে ভিনিসিয়ুসসহ ব্রাজিলের অন্য খেলোয়াড়েরা
পরাজয়ের কান্নায় জাপানের কেইতো নাকামুরা