অগ্রহায়ণে নবান্নের ধান ঘরে উঠছে কৃষকের। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমন ধান কাটা আর মাড়াইয়ের মধ্য দিয়ে সময় পার করছেন কৃষকেরা। ব্যস্ততা বেড়েছে পরিবারের সদস্যদেরও। নতুন ধানে কৃষকের পরিবারে বইছে আনন্দের জোয়ার। এ বছর রোপা আমনের বাম্পার ফলন হয়েছে। নবান্নের আমন ধান কাটা ও মাড়াই নিয়ে চট্টগ্রাম ও ফরিদপুরের বিভিন্ন এলাকা থেকে ছবির গল্প