শেষ মুহূর্তের নির্বাচনী প্রচার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চলছে শেষ মুহূর্তের প্রচার। বিরাজ করছে উৎসবের আমেজ। দলীয় থেকে স্বতন্ত্র প্রার্থী—সবাই নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। পাশাপাশি যোগ দিচ্ছেন জনসভা ও সভা-সমাবেশে। দেশের বিভিন্ন এলাকার নির্বাচনী প্রচারের চিত্র ও ভোট গ্রহণের প্রস্তুতি নিয়ে থাকছে ছবির গল্প:

নির্বাচনী পথসভায় হাত নেড়ে অভিবাদনের জবাব দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ইসিবি চত্বর, ঢাকা; ৮ ফেব্রুয়ারি
ছবি: তানভীর আহাম্মেদ
ঢাকা-১১ আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাহিদ ইসলামের নির্বাচনী জনসভায় তাঁর হাতে শাপলা কলি প্রতীক তুলে দেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ডিআইটি প্রজেক্ট খেলার মাঠ, মেরুল বাড্ডা, ঢাকা; ৮ ফেব্রুয়ারি
ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারে কর্মী-সমর্থকেরা। স্বল্পপেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা; ৮ ফেব্রুয়ারি
ঢাকা-১১ আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী জনসভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। ডিআইটি প্রজেক্ট খেলার মাঠ, মেরুল বাড্ডা, ঢাকা; ৮ ফেব্রুয়ারি
শাপলা কলিতে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এক সমর্থক ব্যানার ধরে আছেন। ডিআইটি প্রজেক্ট খেলার মাঠ, মেরুল বাড্ডা, ঢাকা; ৮ফেব্রুয়ারি
ঢাকা-১১ আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় আসা নেতা-কর্মী ও সমর্থকদের একাংশ। ডিআইটি প্রজেক্ট খেলার মাঠ, মেরুল বাড্ডা, ঢাকা; ৮ ফেব্রুয়ারি
নির্বাচনী প্রচার ঘিরে সিলেট নগরের নাগরী চত্বর এখন ব্যানার-ফেস্টুনে ভরা। বিভিন্ন প্রার্থীর ব্যানার-ফেস্টুনে ঢাকা পড়েছে চত্বরটির মূল নকশা। নাগরী চত্বর, সিলেট; ৮ ফেব্রুয়ারি
কুমিল্লা-২ আসনে আশরাফুল আলমের হাতপাখা প্রতীকের নির্বাচনী প্রচারে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীরা। মাছিমপুর বাজার, তিতাস, কুমিল্লা; ৮ ফেব্রুয়ারি
নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ইশতেহার ঘোষণা করেন নীলফামারী-২ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আলফারুক আবদুল লতীফ। বড় মসজিদ সড়ক, নীলফামারী, ৭ ফেব্রুয়ারি
নওগাঁ-৫ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী শফিকুল ইসলাম ভোটারদের মাঝে প্রচারপত্র বিলি করছেন। নওগাঁ, ৮ ফেব্রুয়ারি
নির্বাচনী পথসভায় বক্তব্য দেন মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী আফরোজা খানম। বালিয়াটি জমিদার বাড়ি প্রাঙ্গণ, সাটুরিয়া, মানিকগঞ্জ; ৭ ফেব্রুয়ারি
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী পথসভায় জাতীয় পতাকা, বিএনপির দলীয় পতাকা ও ধানের শীষ হাতে এক কৃষক। ইসিবি চত্বর, ঢাকা; ৮ ফেব্রুয়ারি