বন্দিজীবনে নতুন দিনের স্বপ্ন

কারাগারের চেনা দেয়ালের ভেতর ব্যস্ততা শুধু বন্দিজীবনের নিয়মিত কাজেই সীমাবদ্ধ নেই। কেউ সাবান তৈরি করছেন, কেউ সেলাই মেশিনে পোশাক বানাচ্ছেন, কেউ ব্যস্ত নকশিকাঁথা, ব্যাগ, আসবাব কিংবা বেকারি পণ্য তৈরিতে। প্রশিক্ষণ আর কাজের মধ্য দিয়ে বন্দীরা নিজেদের দক্ষ করে তুলছেন। কারাগার থেকে বের হওয়ার পর নতুন করে জীবন শুরু করার প্রস্তুতিও যেন চলছে এই কর্মব্যস্ততার ভেতর দিয়ে। ছবিগুলো গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তোলা।

ব্যাগ তৈরিতে ব্যস্ত কারাবন্দীরা
ব্যাগ তৈরিতে ব্যস্ত কারাবন্দীরা
নারী বন্দীরা সেলাই মেশিনে কাজ করছেন
সম্প্রতি চালু হওয়া সাবান কারখানায় দিনে তৈরি হচ্ছে ১৬ থেকে ২০ হাজার সাবান
প্রিজন ফ্রেস নামে নিজেদের তৈরি করা সামান দেখাচ্ছেন এক কারাবন্দী
কারাগারে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের পাশাপাশি এসব কাজে পারিশ্রমিকও পাচ্ছেন বন্দীরা
বন্দীদের দিয়ে তৈরি করা হচ্ছে কারারক্ষীদের পোশাক
চলছে ওয়াশিং মেশিনের কাজ
পাউরুটিসহ বিভিন্ন বেকারি পণ্য প্রস্তুত করা হয় কারাগারে