নৃত্যের তালে মুগ্ধতা ছড়াল শিশু–কিশোর শিল্পীরা

আলো-আঁধারির মধ্যে ভেসে আসছে নূপুরের নিক্বণ। পায়ের তাল আর হাতের মুদ্রায় দর্শকের চোখ মঞ্চের এ প্রান্ত থেকে ও প্রান্তে। ঝলমলে পোশাকে শিল্পীদের একের পর এক পরিবেশনা শেষ না হতেই মুহুর্মুহু করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন। বনমালি শিল্পকলা কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা ও পৃষ্ঠপোষকতায় শাস্ত্রীয় নৃত্যানুষ্ঠান ‘ছন্দ মালিকা’ চলাকালে সেখানের চিত্র ছিল এমনই। পাবনার নৃত্য সংগঠন ‘গন্তব্য’–এর শিশু-কিশোর শিক্ষার্থীরা পরিবেশন করে এই নৃত্য। মণিপুরি, ভরতনাট্যম, কত্থক, তারানা, কৃষ্ণ বলরাম নর্তনসহ বিভিন্ন শাস্ত্রীয় ১৪টি নৃত্যে বিমোহিত হন আগত দর্শনার্থীরা। গত শুক্রবার রাতে পাবনা শহরের বনমালি শিল্পকলা কেন্দ্র মিলনায়তনে ছবিগুলো তুলেছেন হাসান মাহমুদ।

উদ্বোধনী নৃত্যে সকলে একসঙ্গে উঠে মঞ্চে।
উদ্বোধনী নৃত্যে সকলে একসঙ্গে উঠে মঞ্চে।
ভারত নাট্যমের নানা মুদ্রায় শিল্পীরা।
দ্বৈত নৃত্য পরিবেশনায় মুগ্ধতা ছড়ায় সিয়াম ও ঐশিকা।
পুষ্পাঞ্জলি ভরতনাট্যম পরিবেশনায় দুই শিল্পী।
সম্মেলক কত্থক নৃত্য পরিবেশনায় শিশু শিল্পীরা।
এই দ্বৈত নৃত্যে মানুষের প্রতিবাদী ও বিদ্রোহী রূপ ফুটি তোলে শিল্পীরা।
আনন্দ ধারা গানে দলীয় পরিবেশনায় আবার মঞ্চে আসে সব শিল্পী।
বিজয়ের মাস, তাই দেশের গানে শেষ হয় গন্তব্যের নৃত্যানুষ্ঠান ‘ছন্দ মালিকা’।