চট্টগ্রামের বৃহত্তম পাইকারি আড়ত খাতুনগঞ্জে আসতে শুরু করেছে দেশি আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ। তুলনামূলক কম দামে এই পেঁয়াজ কিনছেন খুচরা বিক্রেতারা। আমদানি করা চীনা পেঁয়াজের দামও কমেছে। ফলে টানা কয়েক দিন ধরে অস্থিতিশীল থাকা পেঁয়াজ বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। খাতুনগঞ্জ থেকে ছবিগুলো বুধবার তোলা।