ইস্পাহানি পার্বণ নবান্ন উৎসব

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোর ইউনিয়নের সাইংজুরি গ্রামের ভেতর দিয়ে দক্ষিণ থেকে উত্তরে বয়ে গেছে কালীগঙ্গা নদী। আজ বৃহস্পতিবার পৌষের শীতের সকালে এখানে জারি, সারি, লালন, গাজীর গান আর পায়েস-পিঠাপুলির আয়োজন নিয়ে শুরু হয় ‘ইস্পাহানি পার্বণ নবান্ন উৎসব’। ইস্পাহানির ব্র্যান্ড ‘পার্বণ চাল’–এর সহযোগিতায় দিনব্যাপী এই আয়োজন করে প্রথম আলো ডটকম। সাইংজুরি গ্রামের রামেশ্বরপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন কালীগঙ্গা নদীর পাড়ে উৎসব প্রাঙ্গণে চলে বর্ণাঢ্য আয়োজন। উৎসবের কিছু ছবি দিয়ে ছবির গল্প। ছবি: দীপু মালাকার

কালীগঙ্গা নদীর পাড়ে ‘ইস্পাহানি পার্বণ নবান্ন উৎসব’–এ দর্শনার্থীরা।
কালীগঙ্গা নদীর পাড়ে ‘ইস্পাহানি পার্বণ নবান্ন উৎসব’–এ দর্শনার্থীরা।
মঞ্চে গান করছেন শিল্পী তসিবা।
জারিগানে উৎসব মাতিয়ে তোলেন শিল্পীরা।
কমেডি পরিবেশন করেন শাওন মজুমদার।
উৎসবে শিশুদের স্মৃতিশক্তি যাচাই হচ্ছে।
‘গর্তে বল ফেলা’ খেলায় অংশগ্রহণ করেন অনেকে।
উৎসবে বায়োস্কোপ দেখতে ভিড় করে আশপাশের শিশু–কিশোরেরা।
উৎসবস্থলে ছিল নাগরদোলায় চড়ার ব্যবস্থা।
পুরস্কার বিজয়ীদের হাতে উপহার তুলে দিচ্ছেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। পাশে দাঁড়িয়ে আছেন অভিনেতা মীর সাব্বির।
মঞ্চের সামনে মুখোশ পরে আনন্দে নাচে এক শিশু।
উৎসব ঘুরে দেখছেন ইস্পাহানির কর্মকর্তারা।