ঈদের ছুটি শুরু হয়েছে আজ সোমবার। রাজধানী থেকে বাড়িমুখী মানুষের স্রোত সকাল থেকেই ছিল বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চ টার্মিনালের দিকে। এর মধ্যেই দুপুরে নামে ভারী বৃষ্টি। জলকাদায় নাকাল হতে হয় ঈদযাত্রীদের। আবহাওয়া অধিদপ্তর সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস দিয়েছে। ঈদযাত্রায় এবার পথে ভোগান্তির খবর তেমন মেলেনি, তবে বৃষ্টির বিড়ম্বনায় শুরু হয়েছে যাত্রা।