চা-বাগানে চাম কাঁঠাল

গ্রীষ্ম এলেই সিলেটের বিভিন্ন পাহাড়, টিলা ও চা-বাগানে দেখা মেলে চাম কাঁঠালের। সবুজ চা-গাছের সারি আর টিলাঘেরা প্রকৃতির ভেতর গাছের কাণ্ডজুড়ে ঝুলে থাকা কাঁঠাল যেন ঋতুর চেনা সৌন্দর্য হয়ে ওঠে। ছোট আকারের সবুজ এই ফলগুলোকে ‘চাপালিশ’ নামেও ডাকা হয়। কাঁচা অবস্থায় তরকারি, আর পাকলে মিষ্টি ফল হিসেবে এর কদর রয়েছে। টিলার সবুজ নীরবতার ভেতর গাছভর্তি চাম কাঁঠাল যেন গ্রীষ্মের নিজস্ব এক ভাষা হয়ে ফুটে ওঠে। মানুষ ছাড়াও বনাঞ্চলের নানা প্রাণীর খাদ্য এই কাঁঠাল। চা-বাগানের নির্জন পথ আর পাহাড়ি ঢালে দাঁড়িয়ে থাকা এসব গাছ প্রকৃতির স্বাভাবিক সৌন্দর্যের সঙ্গে মিশিয়ে দেয় গ্রামীণ জীবনের চেনা আবহ।

চা-বাগানের পথের ধারে দাঁড়িয়ে থাকা চাম কাঁঠালের গাছটি গ্রীষ্মের নীরব সৌন্দর্য হয়ে ধরা দিয়েছে।
 চা-বাগানের পথের ধারে দাঁড়িয়ে থাকা চাম কাঁঠালের গাছটি গ্রীষ্মের নীরব সৌন্দর্য হয়ে ধরা দিয়েছে।
টিলার সবুজের ভেতর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে চাম কাঁঠালের গাছ।
গাছের কাণ্ডজুড়ে ঝুলে আছে চাম কাঁঠাল।
গাছের সবুজ পাতার ফাঁকে চাম কাঁঠালের উঁকি।
সবুজ পাতার ঘন ছায়ায় প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে চাম কাঁঠালগাছের স্নিগ্ধতা।
সবুজ পাতার ঘন ছায়ায় প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে স্নিগ্ধতা।
পাতার ফাঁক গলে দেখা মিলছে একজোড়া সবুজ কাঁঠালের, চা-বাগানের নির্জনতায় ভিন্ন এক দৃশ্য।
লতা-পাতা–গুল্মে জড়িয়ে থাকা চাম কাঁঠালের গাছটি যেন টিলার প্রকৃতিরই অংশ হয়ে দাঁড়িয়ে আছে।