ঢাকা ও চট্টগ্রাম থেকে ট্রেন যাবে পর্যটন শহর কক্সবাজারে। এ জন্য চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইনের শেষ মুহূর্তের কাজ চলছে। নতুন করে তৈরি স্টেশনে চলছে টাইলস বসানো ও পরিষ্কারের কাজ। চলছে চট্টগ্রামের কালুরঘাট সেতুর সংস্কারকাজ। ১২ নভেম্বর নতুন এই রেললাইনের উদ্বোধনের কথা রয়েছে।