খুলনায় হাসপাতালে ডেঙ্গু রোগীদের ভিড়

খুলনায় বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন রোগী। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পর্যাপ্ত শয্যা না থাকায় বারান্দা ও মেঝেতেও চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। ডেঙ্গু কর্নারে মাত্র ছয়টি শয্যা থাকলেও মেডিসিন ওয়ার্ডের বিভিন্ন স্থানে অবস্থান করছেন আক্রান্তরা। মশারি ব্যবহারে অনীহাও দেখা গেছে অনেকের মধ্যে। এতে ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। গত শনি ও রোববার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দার মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দার মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা
শয্যা না পেয়ে যেখানে জায়গা পেয়েছেন, সেখানেই মাদুর বিছিয়ে অবস্থান নিয়েছেন রোগীরা
শয্যার সংকটে হাসপাতালের বারান্দায় অবস্থান করছেন চিকিৎসা নিতে আসা রোগীরা
রোগীতে পূর্ণ মেডিসিন ওয়ার্ডের প্রায় প্রতিটি শয্যা
ডেঙ্গুতে আক্রান্ত একজন রোগী সচেতনতার অংশ হিসেবে মশারি টানিয়ে চিকিৎসা নিচ্ছেন
ডেঙ্গু রোগীদের চাপ বাড়ায় শয্যা পাওয়া যাচ্ছে না। তাই মাদুর বিছিয়ে মেঝেতে অবস্থান নিয়েছেন অন্য রোগের চিকিৎসা নিতে আসা এই নারী
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু কর্নারে শয্যা রয়েছে মাত্র ছয়টি
বিশ্রাম নিচ্ছেন ডেঙ্গুতে আক্রান্ত এক রোগী। চিকিৎসকের রাউন্ডের অপেক্ষায় পাশে রাখা রয়েছে তাঁর চিকিৎসা–সংক্রান্ত প্রতিবেদন
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার মাশফি। চার দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে সে