কামারশালায় ঈদের ব্যস্ততা

আসছে পবিত্র ঈদুল আজহা। ঈদে পশু কোরবানি দেবেন মুসল্লিরা। এ জন্য চাহিদা বাড়বে ছুরি, চাপাতি, দা, বঁটি, কুড়ালের। তাই ঈদের আগে কামারপাড়ায় ব্যস্ততা বেড়েছে। কেউ হাঁপর টানছেন। কেউ জ্বলন্ত আগুনে কয়লা ঢালছেন। কেউবা ঠুং ঠাং শব্দে তপ্ত লোহা পিটিয়ে দা–বঁটি বানাচ্ছেন। বগুড়া সদর উপজেলার আশকোলা গ্রামের কামারশালা ঘুরে ছবিগুলো সম্প্রতি তোলা।

হাপরে তপ্ত লোহা পিটিয়ে বানানো হবে চাপাতি
হাপরে তপ্ত লোহা পিটিয়ে বানানো হবে চাপাতি
হাতুড়ি দিয়ে লোহা পিটিয়ে দা বানানো হচ্ছে
কামারশালায় তপ্ত লোহার হাতুড়ির আঘাত
লোহা পিটিয়ে বানানো হয়েছে রামদা–চাপাতি
চাকুতে শাণ দেওয়া হচ্ছে
কামারশালায় চাকুর হাতল বানাচ্ছেন তিনি
পথের ধারে সারি বেঁধে বসে দায়ে শাণ দেওয়ার কাজ চলছে