ঈদের নামাজ শেষে কোলাকুলি

চট্টগ্রাম নগরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে। এই জামাতে বিভিন্ন দলের নেতা-কর্মীসহ সর্বস্তরের মুসল্লি অংশ নেন। বড়দের হাত ধরে নতুন পায়জামা–পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়তে আসে শিশু–কিশোরেরা। জামাত শেষে তারা কোলাকুলি করে, ছবি তোলে। আজ শনিবার সকালে ছবিগুলো তোলা।

চট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত।
চট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত।
জামাতে সর্বস্তরের মুসল্লিরা অংশ নেন।
ঈদের নামাজ আদায় করছে একজন ।
এক শিশু কোলে চড়ে এসেছে।
নামাজ শেষে দুই শিশু কেলাকুলি করছে।
চলছে ছবি তোলা।