নারায়ণগঞ্জ, ফরিদপুর ও পাবনায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানকে বুকে ধারণ করে নারায়ণগঞ্জ, ফরিদপুর ও পাবনায় অনুষ্ঠিত হলো এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা উৎসব। শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর উদ্যোগে আয়োজিত এ উৎসবে যোগ দিয়ে আনন্দে মেতে ওঠে হাজারো কৃতী শিক্ষার্থী। দিনভর গান, নাচ, কুইজ আর অনুপ্রেরণাদায়ী কথায় মুখর ছিল মিলনায়তনগুলো। পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলার শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হবে এ উৎসব। তিন জেলার বর্ণিল সেই উৎসব নিয়ে আজকের ছবির গল্প।

নারায়ণগঞ্জে শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের একাংশ
ছবি: মীর হোসেন
সাফল্যের বিশেষ দিনটি ক্যামেরাবন্দী করে রাখার আনন্দ।
নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অনুপ্রেরণামূলক বক্তব্য দিচ্ছেন প্রথম আলোর উপসম্পাদক লাজ্জাত এনাব মহছি।
নারায়ণগঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চে শিল্পীদের মূকাভিনয়
নারায়ণগঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কারের বই।
ফরিদপুরে সংবর্ধনা মঞ্চে নৃত্য পরিবেশন করছে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা
‘বাধার দেয়াল পেরিয়ে কীভাবে এল সাফল্য’—অনুষ্ঠানে নিজের সেই অনুপ্রেরণাদায়ী গল্প শোনাচ্ছে এক কৃতী শিক্ষার্থী। ফরিদপুর
স্বীকৃতি পাওয়ার বাঁধভাঙা আনন্দ! সম্মাননা ক্রেস্ট ও সনদ হাতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ফরিদপুর
উৎসব প্রাঙ্গণে নিবন্ধনের কাগজপত্র দেখিয়ে উপহারসামগ্রী ও স্ন্যাকস সংগ্রহ করছে শিক্ষার্থীরা। ফরিদপুর
দেশের প্রতি ভালোবাসার শপথ নিয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের মূল পর্ব। ফরিদপুর
পাবনার বনমালী শিল্পকলা কেন্দ্র মিলনায়তনে শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী
অভিভাবকের সঙ্গে আনন্দঘন মুহূর্তের ছবি তুলছে এক শিক্ষার্থী। পাবনা
সংবর্ধনা অনুষ্ঠানে এসে মজার খেলায় মেতে ওঠে শিক্ষার্থীরা। পাবনা
কুইজ প্রতিযোগিতায় সঠিক উত্তর দিয়ে পুরস্কার জিতে নেওয়া কৃতী শিক্ষার্থীরা। পাবনা