একসময় বাঙালির হেঁশেলে মসলা বাটার অপরিহার্য অনুষঙ্গ ছিল শিলপাটা। ব্লেন্ডার ও গুঁড়া মসলার ব্যবহার বাড়ায় সেই শিলপাটার কদর এখন কমেছে। তবে সিলেটের জাফলংয়ে পাথর কেটে শিলপাটা তৈরির কাজ থেমে নেই। পর্যটকদের কাছে একসময় বেশ জনপ্রিয় ছিল স্থানীয় পাথরের তৈরি এসব শিলপাটা ও হামানদিস্তা। এখনো বাটালি দিয়ে পাথরে নকশা তুলে, ঘষেমেজে সেগুলো তৈরি করেন কারিগরেরা। জাফলংয়ে শিলপাটা তৈরি নিয়ে এই ছবির গল্প।