ভোরে তাজা মাছ নিয়ে বসে হাট

সিরাজগঞ্জ জেলা সদরের অদূরে ছবের মোড় মাছ বাজারে একসময় হরেক রকমের মাছের দেখা মিললেও বর্তমানে মাছের সরবরাহ কম। অতিমাত্রায় মাছ ধরা, পরিবেশদূষণ, প্রাকৃতিক দুর্যোগ, প্রজননক্ষেত্রের বিলুপ্তি, পানিপ্রবাহে বাধা, নদী ভরাট—এসব কারণে দিনে দিনে নদনদী, খালবিল ও হাওরের সুস্বাদু মাছ এখন অনেকটাই বিলুপ্তির পথে। মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, মিঠাপানির মাছ প্রায় ২৬১ প্রজাতির, এর মধ্যে বর্ষায় ৩০ থেকে ৩৫ প্রজাতির ছোট মাছ উল্লেখযোগ্য পরিমাণে দেখা যায়।

থালায় ও পাতিলে সাজিয়ে রাখা তাজা ছোট দেশি মাছ
থালায় ও পাতিলে সাজিয়ে রাখা তাজা ছোট দেশি মাছ
থালায় সাজিয়ে রাখা কাচকি মাছ
মহাসড়কের পাশের এই বাজার ভোরে বসে। সকাল ৮টাতেই শেষ হয়ে যায়
থালায় সাজানো মলা, পুঁটি, বাঁশপাতা এবং ছোট বাইম, শিং, ট্যাংরা, বেলে মাছের মতো পাঁচমিশালি মাছ
বাজারজুড়েই দেশি প্রজাতি মাছের চাহিদা বেশি
থালায় সাজিয়ে রাখা গুঁড়া চিংড়ি ও চান্দা মাছ
বাজারে চাষের মাছ থাকলেও নদীর মাছের চাহিদা বেশি
সাজিয়ে রাখা নদীর চাপিলা মাছ
অত্যন্ত সুস্বাদু নদীর মাছ কাজুলি
থালা ভরা কাজুলি, চ্যালা, কাচকি ও বেলে মাছ
বাজারে থালা ভরা মেনি ও টাকি মাছ বিক্রির জন্য পসরা সাজিয়ে রাখা হয়েছে
রুপালি-হলদেটে চাঁদা মাছ
কাচকি মাছ। এই বাজারে ছোট মাছ সাধারণত ওজন করে নয়, থালাতে যা থাকে সবটা একবারে কিনতে হয় ক্রেতাকে