শরতের বৃষ্টিতে ধুয়ে গেছে রাঙামাটির প্রকৃতি। টানা বৃষ্টির পর সবুজের ভেতর ফুটে থাকা নানা রঙের ফুলে জমেছে জলকণা। কোথাও লাল দোপাটি, কোথাও হলুদ অ্যালামান্ডা, কোথাও–বা শুভ্র টগর; বৃষ্টিস্নাত সকালে প্রতিটি ফুল যেন নতুন করে মেলে ধরেছে তার সৌন্দর্য। ফুলের পাপড়িতে আটকে থাকা স্বচ্ছ জলবিন্দু আর ভেজা সবুজে তৈরি হয়েছে মায়াময় এক আবহ। ঋতুর পালাবদলে ফুটে ওঠা এসব ফুল যেন জানান দিচ্ছে হেমন্তের আগমনী বার্তা।
