চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে চলছে কর্মবিরতি। বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের ডাকা এই কর্মসূচির দ্বিতীয় দিন ছিল রোববার। এদিনও বন্দর জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কার্যক্রম ব্যাহত হয়। তাই প্রায় স্থবির হয়ে পড়ে বন্দরের কার্যক্রম। পণ্য ওঠানো–নামানো না হওয়ায় বন্দরে প্রবেশ করছে না কোনো পণ্যবাহী ট্রাক। তাই বন্দরের আশপাশের সড়কে ও বিভিন্ন স্থানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ট্রাকগুলো