শীতের আগাম সবজি

হেমন্তের মাঝামাঝি সময় বাজারে পাওয়া যায় শীতের আগাম শাকসবজি। সিলেট সদরের টুকেরবাজার ও আশপাশের বিভিন্ন গ্রামে শীতের সবজি চাষ করেন চাষিরা। খেত থেকে সবজি তুলে সুরমা নদী হয়ে নৌকায় করে বিক্রির জন্য আনা হয় টুকেরবাজার হাটে। ভোর থেকে সকাল পর্যন্ত সেখানে পাইকারি ও ‍খুচরায় বিক্রি হয় এসব শাকসবজি। শীতের আগাম শাকসবজি নিয়ে ছবির গল্প:

নৌকায় করে আনা হচ্ছে শাকসবজি
নৌকায় করে আনা হচ্ছে শাকসবজি
নৌকা থেকে নামানো হচ্ছে শাকসবজি
টুকরিতে করে লালশাক বিক্রির জন্য এনেছেন একজন
ঝাঁপিতে করে লাউ এনেছেন বিক্রেতারা
স্থানীয়ভাবে উৎপাদিত লাউ, কুমড়া ফুল ও ক্ষীরা
টুকরিতে রাখা লাই শাক
শাক কিনে নিচ্ছেন ক্রেতারা
সবজি কিনে ভ্যানে সাজিয়েছেন খুচরা বিক্রেতারা
সবজি বিক্রি শেষে নদীপথে বাড়ি ফিরছেন চাষিরা