৩৩ বছর পর জাকসুতে ভোট, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দীর্ঘ ৩৩ বছর পর। এ নির্বাচনের ভোট গ্রহণ আজ বৃহস্পতিবার সকাল নয়টায় শুরু হয়। বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোট গ্রহণ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা। শিক্ষার্থীরা ভোট দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন।

সকালে ভোট শুরুর আগে ব্যালট বাক্স সিলগালা করা হয়। শহীদ রফিক-জব্বার হল কেন্দ্র
ছবি: তানভীর আহাম্মেদ
ভোট শুরুর আগে ব্যালট বাক্স সিলগালা করার পর তা বুথে দেওয়া হয়। শহীদ রফিক-জব্বার হল কেন্দ্র
ভোট দেওয়ার জন্য সারিতে দাঁড়িয়েছেন ভোটাররা। ১০ নম্বর হল কেন্দ্র
জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। ১০ নম্বর হল কেন্দ্র।
ভোট দেওয়ার পর বাক্সে ব্যালট ফেলছেন এক শিক্ষার্থী। শহীদ রফিক-জব্বার হল কেন্দ্র
বাক্সে ব্যালট ফেলছেন শিক্ষার্থীরা। ১০ নম্বর হল কেন্দ্র
ভোট দেওয়ার পর আঙুলে অমোচনীয় কালির ছাপ দেখাচ্ছেন শিক্ষার্থীরা
ভোট দিতে শিক্ষার্থীদের অপেক্ষা। শহীদ তাজউদ্দীন আহমদ হল কেন্দ্র
মাওলানা ভাসানী হলে জরুরি সংবাদ সম্মেলনে ছাত্রদল-সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান। বৃহস্পতিবার দুপুরে
ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী ভোট দিয়ে ‘ভি’ চিহ্ন দেখাচ্ছেন। ১০ নম্বর হল কেন্দ্র
ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান ভোট দিয়ে ব্যালট রাখছেন বাক্সে
শিবির প্যানেলের ভিপি প্রার্থী আরিফ উল্লাহ (বাঁয়ে) ভোট দিয়ে ব্যালট রাখছেন বাক্সে
১৫ নম্বর ছাত্রী হলে ছাত্রীরা ভোট দিচ্ছেন
১৫ নম্বর ছাত্রী হলে ছাত্রীদের লম্বা লাইন
জাকসু নির্বাচনে ব্রেইল ব্যালট নেই। তাই বিপাকে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা