টার্মিনাল বন্ধ, নতুন ব্যবস্থায় যানজট ও ভোগান্তি

যানজট নিরসন ও সুশৃঙ্খল গণপরিবহনব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীর ফুলবাড়িয়া আন্তজেলা বাস টার্মিনাল স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে গত শুক্রবার থেকে এই টার্মিনালে আর ঢুকছে না দক্ষিণাঞ্চলগামী দূরপাল্লার বাস। তবে বিকল্প ব্যবস্থাপনা পুরোপুরি গড়ে না ওঠায় গুলিস্তান, সায়েদাবাদ ও দোলাইরপাড় এলাকায় যত্রতত্র যাত্রী ওঠানামা এবং বাসের অবস্থানের কারণে যানজট বাড়ছে। কাউন্টার থেকে টিকিট কেটে বাস ধরতে যাত্রীদের বেশ কিছু দূর হেঁটে যেতে হচ্ছে, ফলে তৈরি হয়েছে নতুন ভোগান্তি।

গুলিস্তান–যাত্রাবাড়ী উড়ালসড়কের দোলাইরপাড় নামার অংশে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করছে দক্ষিণাঞ্চলগামী দূরপাল্লার বাস। এতে সড়কের ওই অংশে যানবাহনের জটলা তৈরি হয়ে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
গুলিস্তান–যাত্রাবাড়ী উড়ালসড়কের দোলাইরপাড় নামার অংশে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করছে দক্ষিণাঞ্চলগামী দূরপাল্লার বাস। এতে সড়কের ওই অংশে যানবাহনের জটলা তৈরি হয়ে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
উড়ালসড়ক থেকে নামার অংশে দাঁড়িয়ে যাত্রী তুলছে একটি বাস।
দোলাইরপাড়ে সড়ক বিভাজক ঘেঁষে দাঁড়িয়ে যাত্রী তুলছে দক্ষিণাঞ্চলগামী বাস।
দোলাইরপাড়ে উড়ালসড়ক থেকে নামার অংশে যাত্রী ওঠানামার কারণে যানবাহনের চাপ বাড়ছে, সৃষ্টি হচ্ছে যানজট।
দক্ষিণাঞ্চলগামী বাস থেকে দোলাইরপাড়ে নামিয়ে দেওয়া যাত্রীরা ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের প্রবেশমুখে গন্তব্যে যাওয়ার জন্য অন্য যানবাহনের খোঁজ করছেন।
এক্সপ্রেসওয়ের প্রবেশমুখ দোলাইরপাড়ে নামিয়ে দেওয়া যাত্রী তুলতে উল্টো পথে ঢুকেছে ব্যাটারিচালিত অটোরিকশা। এতে দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি বাড়ছে যানজট।
বাসের খোঁজে গুলিস্তান এলাকায় হেঁটে যাচ্ছেন কয়েকজন নারী যাত্রী।
ফুলবাড়িয়া টার্মিনাল থেকে টিকিট কেটে হেঁটে যেতে হয় গুলিস্তানের সার্জেন্ট আহাদ পুলিশ বক্স পর্যন্ত। সেখানে থেকে যাত্রীদের বাসে তুলেন কাউন্টারের কর্মীরা।