পাহাড়ের আঁকাবাঁকা ঢালে জুমচাষ

পাহাড়ের আঁকাবাঁকা ঢালে চলছে জুমচাষ। চৈত্র-বৈশাখ মাসে বোনা ধান এখন সোনালি রঙে ভরে দিয়েছে পাহাড়। শুধু ধান নয়, তার সঙ্গে মরিচ, শিম, বরবটি, কলাসহ বিভিন্ন ফসলও হচ্ছে জুম খেতে। কাপ্তাই উপজেলার পাহাড়ি এলাকার জুমচাষ নিয়ে এ ছবির গল্প।

পাহাড়ে পাকা ধান কাটছেন জুম চাষি।
পাহাড়ে পাকা ধান কাটছেন জুম চাষি।
সিতা পাহাড়ে চিটা ধান বাছাইয়ে ব্যস্ত এই পাহাড়ি দম্পতি।
জুম খেতের মাঝে মাঝে আছে জুম ঘর। সেই ঘরের মাচায় শুকনা ধান ঝুড়িতে ভরে নিচ্ছেন এই চাষি।
ছোট মৈদংয়ের জুম খেত থেকে বেগুন তুলছেন এক নারী।
জুম খেতে তিলগাছে ফুল ফুটেছে।
পাহাড়জুড়ে জুম ধানের ফলন। সোনালি রঙের ধানে পরিপূর্ণ পাহাড়।
জুম ধানের সাথি ফসল কাঁকন পরিপক্ব হচ্ছে।
জুম ধানের আরেক সাথি ফসল যবের শিষ বের হয়েছে।
পাহাড়ে জুমের ফসল তুলছেন এক চাষি।