হাম মূলত ‘মিজেলস’ নামের এক অতি সংক্রামক ভাইরাস দ্বারা সংক্রমিত রোগ। উচ্চ মাত্রার জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া, রক্তবর্ণের চোখ এবং জ্বরের চার দিনের মাথায় মুখ থেকে শুরু করে সারা শরীরে লালচে র্যাশ নিয়ে হাম আবির্ভূত হয়। মিজেলস ভাইরাসটি শ্বাসনালি দিয়ে শরীরে প্রবেশ করে শিশুর রোগ প্রতিরোধক্ষমতা সাময়িকভাবে নষ্ট করে দেয়। এর ফলে হামে আক্রান্ত শিশুরা নানা রকম ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণু দ্বারা সহজে সংক্রমিত হয়। হামে আক্রান্ত শিশুদের সংখ্যা বৃদ্ধি ও হাসপাতালের চিত্র নিয়ে ছবির গল্প।