ছোট্ট পাত্রে প্রকৃতির বিশাল গল্প

বনসাইয়ের সবুজ স্নিগ্ধ সমারোহ নিয়ে ধানমন্ডিতে শুরু হয়েছে চার দিনব্যাপী বার্ষিক বনসাই প্রদর্শনী। প্রদর্শনীতে প্রবেশ করলে ছোট গাছের এক বড় বাগানে ভ্রমণের আনন্দময় অভিজ্ঞতা হবে দর্শকদের। ফুল, ফল, ঔষধি, সহজলভ্য চেনাজানা গাছসহ দুর্লভ প্রজাতির অনেক গাছেরই দেখা মিলবে এখানে। এবারের প্রদর্শনীতে শহরের মানুষের কাছে সজীব সবুজ দেশি গাছের, বিশেষ করে বেশ কিছু দুর্লভ প্রজাতির গাছের পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্য রয়েছে উদ্যোক্তাদের। ধানমন্ডির ২৭ নম্বর সড়কের ডব্লিউ ভি এ মিলনায়তনে এ প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে সবার জন্য।

ছোট ছোট পাত্রে বনসাই সাজিয়ে রাখা হয়েছে কাঠের বিশেষ ধরনের ফ্রেমের ওপর।
ছোট ছোট পাত্রে বনসাই সাজিয়ে রাখা হয়েছে কাঠের বিশেষ ধরনের ফ্রেমের ওপর।
নানা যত্ন ও ছাঁটাইয়ে তৈরি প্রেমনা বনসাই।
শিকড় ও ডালপালার বৈচিত্র্যময় গড়নে তৈরি চায়নিজ বট।
প্রদর্শনীতে রাখা বনসাইয়ের ছবি তুলছেন এক দর্শনার্থী।
তেঁতুলগাছের বনসাই।
বনসাই দেখতে ও এর পরিচর্যা সম্পর্কে জানতে প্রদর্শনীতে দর্শনার্থীদের ভিড়।
শেওড়াগাছ—খুব যত্ন, পরম মমতা আর শ্রমে নিষ্ঠায় যে এই ছোট আকারের গাছগুলোতে দিনে দিনে চোখজুড়ানো সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়।
প্রদর্শনী ঘুরে দেখছেন এক নারী।
পাথর, শেওলা ও গাছের বাঁকানো কাণ্ড মিলিয়ে ছোট পাত্রে তৈরি প্রেমনা মাইক্রোফাইলা জাতের গাছ।
এবারের প্রদর্শনীতে শহরের মানুষের কাছে সজীব সবুজ দেশি গাছ, বিশেষ করে বেশ কিছু দুর্লভ প্রজাতির গাছের পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্য রয়েছে উদ্যোক্তাদের।