করতোয়ায় ভয়াবহ নৌকাডুবি

গত রোববার পঞ্চগড়ের বোদা উপজেলার মারেয়া বামনহাট ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় করতোয়া নদীতে ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটে। সর্বশেষ আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত ৬১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শারদীয় দুর্গোৎসবের মহালয়া উপলক্ষে শতাধিক মানুষ শ্যালো ইঞ্জিনচালিত একটি নৌকায় করে বদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিলেন। ঘাট থেকে নৌকাটি কিছুদূর যাওয়ার পর দুলতে শুরু করে।

এ সময় মাঝি নৌকাটি ঘাটে ফিরিয়ে আনার চেষ্টা করেন। একপর্যায়ে নৌকা ডুবে যায়। নৌকার যাত্রীদের অনেকেই সাঁতরে তীরে ওঠেন। স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ করেন। করতোয়া নদীর দুর্ঘটনাস্থল এলাকার কিছু চিত্র নিয়ে ছবির গল্প। ছবি তুলেছেন ফিরোজ আল সাবাহ

দুর্ঘটনাস্থল করতোয়া নদীর দুই পাড়ে স্থানীয় লোকজনের ভিড়
আউলিয়া ঘাট এলাকা থেকে স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করছেন
লাশ উদ্ধার করে নদীর পাড়ে তুলছেন উদ্ধারকর্মীরা
উদ্ধার করা লাশ স্থানীয় লোকজন নিয়ে যাচ্ছেন
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে লাশ খুঁজছেন
চর এলাকা থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে যাচ্ছেন স্থানীয় লোকজন
লাশ দেখে স্বজনদের আহাজারি