ধুলায় ধূসর ঢাকা

ঢাকা যেন ধুলার চাদরে ঢাকা এক শহর। টানা পাঁচ দিন ধরে বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর তালিকায় শীর্ষে রাজধানী—বাতাসে ভাসছে ধুলাবালু। রাস্তায় নামলেই চোখ জ্বালা করে, শ্বাস নিতে কষ্ট হয়। এ ক্ষেত্রে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকিতে। অসহনীয় বায়ুদূষণে নানা শারীরিক সমস্যার পাশাপাশি চলাচলেও ভোগান্তি পোহাচ্ছেন রাজধানীবাসী। ঢাকা–নারায়ণগঞ্জ মহাসড়কের এমনই অসহনীয় দূষণ নিয়ে এই ছবির গল্প।

অসহনীয় বায়ুদূষণে বয়স্ক মানুষ আছেন অধিক স্বাস্থ্যঝুঁকিতে
অসহনীয় বায়ুদূষণে বয়স্ক মানুষ আছেন অধিক স্বাস্থ্যঝুঁকিতে
পাঁচ দিন ধরে টানা বায়ুদূষণে শীর্ষে রাজধানী ঢাকা
ধুলার কারণে পথচলাই কঠিন
নাকে কাপড় চেপে চলতে হচ্ছে পথ
চলন্ত যানবাহনের পেছনে কুণ্ডলী পাকিয়ে বাতাসে উড়ছে ধুলাবালু
ধুলায় ঢাকা সড়ক হুইলচেয়ারে পেরোচ্ছেন এই নারী
ধুলার কারণে সড়কে ঘটছে বিভিন্ন ধরনের দুর্ঘটনাও
বায়ুদূষণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
সড়কে চলাচল করতে মাস্ক ব্যবহার করা যেন বাধ্যতামূলক
রাজধানী ঢাকার বায়ুর মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হচ্ছে