গরুর গাড়ির দৌড়

আমন ধান কাটা শেষে ফাঁকা মাঠে সকাল থেকে শুরু হয় গরুর গাড়ি দৌড়। ওসমানপুর মাঠে প্রতিবছর আশপাশের গ্রামের গরু, গাড়ি ও সওয়ারিরা প্রতিযোগিতায় অংশ নেন। শোনা যায় প্রায় ৩০ থেকে ৩৫ বছর আগে সালাম ও আমিন নামের দুজন কৃষক নিজেদের গরুর বড়াই করতে গিয়ে তর্কে তর্কে গরু গাড়ির দৌড় প্রতিযোগিতা করেছিলেন। তার পর থেকে যশোরের বিভিন্ন এলাকায় এই প্রতিযোগিতা হয়। ছবিতে দেখুন যশোরের কাশিমপুরে গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ব্যক্তিরা সবাই আশপাশের বাসিন্দা। তাই সমর্থক ও সাধারণ দর্শকের ভিড় অনেক বেশি।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ব্যক্তিরা সবাই আশপাশের বাসিন্দা। তাই সমর্থক ও সাধারণ দর্শকের ভিড় অনেক বেশি।
প্রতিযোগিতা শুরুর স্থানে গরু ও গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে।
গাড়ির সঙ্গে বেঁধে দিলে গরু দৌড়ানোর জন্য উতলা হয়ে ওঠে। তখন সামাল দেওয়া কষ্টকর।
শুরু হলো দৌড়।
সওয়ারি প্রাণপণ চেষ্টা করছেন প্রথমে পৌঁছাতে।
গাড়িগুলো কাছাকাছি দূরত্বেই দৌড়াচ্ছে।
মাঝে গাড়ির চাকা ভেঙে গেছে এক প্রতিযোগীর।
প্রতিযোগিতার ফাঁকে গরুর সঙ্গে ঘোড়াজুড়ে দিয়েছেন এক সওয়ারি।
ক্ষিপ্র গতিতে গরু গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছেন এক সওয়ারি।
প্রথম হয়েছেন তিনি।