রূপ খুলেছে সেন্ট মার্টিন, প্রহর গুনছে পর্যটকের

একটানা ৯ মাস বন্ধ থাকার পর পর্যটকদের জন্য আবার খুলে দেওয়া হয়েছে সেন্ট মার্টিন দ্বীপ। তবে শর্ত আছে, পর্যটকেরা এই প্রবাল দ্বীপে যেতে পারলেও রাতে থাকতে পারবেন না। ফলে পর্যটকেরা আগ্রহী হচ্ছেন না। তাই জাহাজও ভিড়ছে না দ্বীপের জেটিতে। কিন্তু সেন্ট মার্টিন তার রূপের শোভা ঠিকই ছড়াচ্ছে। গতকাল রোববার সকাল থেকে দুপুরে বিভিন্ন সময়ে এই দ্বীপের রূপ বদলের দৃশ্য ছবির গল্পে।

কোলাহল নেই দীর্ঘদিন, তাতে রূপ খুলেছে সেন্ট মার্টিনের প্রকৃতি
কোলাহল নেই দীর্ঘদিন, তাতে রূপ খুলেছে সেন্ট মার্টিনের প্রকৃতি
সমুদ্রের গর্জন আছে, কিন্তু পর্যটক নেই বলে সেন্ট মার্টিন সৈকতে নেই কোলাহল
সেন্ট মার্টিনের সৈকতে পর্যটকদের বসার স্থানগুলো এখন ফাঁকাই থাকছে
সেন্ট মার্টিনে গেলে দিনে দিনেই ফিরে আসতে হয়, তাই এখন পর্যটকের সংখ্যাও হাতে গোনা
দিনে দিনে গিয়ে ফিরে আসতে হওয়ায় পর্যটকেরা আগ্রহী নন, তাই সেন্ট মার্টিন সৈকত এখন এমন নিরিবিলি
রাতযাপনে মানা আছে, তাই সেন্ট মার্টিন দ্বীপের মোটেলগুলো প্রায় ফাঁকাই পড়ে থাকছে
পর্যটকেরা এখনো সেন্ট মার্টিনমুখী হচ্ছেন না, তবে তাঁদের জন্য ছাউনি তৈরিসহ প্রস্তুতি রাখছে মোটেলগুলো
বর্ষা পেরিয়ে শীতের আগে সবুজে অপরূপ এখন সেন্ট মার্টিন দ্বীপ
সেন্ট মার্টিনে সাগর ডাকছে পর্যটকদের, কিন্তু দিনে দিনে ফিরে আসার শর্তের কারণে এখনো আগ্রহ দেখাচ্ছেন না পর্যটকেরা