সংঘবদ্ধ উগ্রবাদীদের হামলার শিকার প্রথম আলোর অগ্নিদগ্ধ ভবনে শুরু হলো ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী ‘আলো’। ভবনটিতে শিল্পকর্ম করেছেন বিশিষ্ট শিল্পী মাহ্বুবুর রহমান। রাজধানীর কাওরান বাজারে অবস্থিত ভবনটিতে বুধবার প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। প্রদর্শনীতে ফুটে উঠেছে এই ভবনে হামলার বর্বরতার চিত্র। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ছবিগুলো তুলেছেন প্রথম আলোর ফটোসাংবাদিকেরা।
