সিলেটের ডিমের বাজার

সিলেটের বাজারে এক সপ্তাহের ব্যবধানে খুচরা পর্যায়ে ডিমের দাম প্রতি ডজনে ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত বেড়েছে। বিভিন্ন জায়গা থেকে হাঁস-মুরগির ডিম সংগ্রহ করে তা ট্রাকে করে নিয়ে আসা হয় বাজারে। এরপর সেই ডিম সাজিয়ে রাখা হয় আড়তে। সেখান থেকে পাইকারি ও খুচরা দরে বিক্রি হয় ডিম। খুচরা বিক্রেতারা আড়ত থেকে পাইকারি দরে ডিম কিনে তা দোকানে বিক্রি করতে নিয়ে যান। ছবিগুলো বুধবার সিলেট নগরের লালবাজার থেকে তোলা।

ট্রাক থেকে ডিম নামানো হচ্ছে।
ট্রাক থেকে ডিম নামানো হচ্ছে।
বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে ডিম।
ডিম সাজিয়ে রাখতে ব্যস্ত আড়তের এক শ্রমিক।
বিক্রির জন্য রাখা হয়েছে হাঁসের ডিম।
আড়তে রয়েছে পর্যাপ্ত ডিম। এখানে পাইকারি দরে বেশি বিক্রি করা হয়।
আড়তে ডিমের ট্রে সাজিয়ে রাখছেন এক শ্রমিক।
আড়তে চলছে ডিমের দর-কষাকষি।
আড়ত থেকে ডিম কিনেছেন খুচরা বিক্রেতারা।
আড়ত থেকে বাছাই করে ডিম কিনছেন এক খুচরা বিক্রেতা।
পাইকারি দরে ডিম কিনে মোটরসাইকেলে করে দোকানে নিয়ে যাচ্ছেন খুচরা বিক্রেতা।