সারা দেশে নির্বাচন ও গণভোটের প্রস্তুতি

আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচনকে সামনে রেখে সারা দেশে এখন শেষ মুহূর্তের ব্যাপক প্রস্তুতি চলছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে দুর্গম চরাঞ্চল ও পাহাড়ি জনপদে ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো এবং নিরাপত্তা নিশ্চিত করতে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সারা দেশের নির্বাচনী প্রস্তুতির খণ্ডচিত্র নিয়ে আজকের ছবির গল্প।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশি-বিদেশি নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের উদ্দেশে আয়োজিত নির্বাচন কমিশনের ব্রিফিং। ইন্টারকন্টিনেন্টাল হোটেল, ঢাকা। ১১ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: তানভীর আহাম্মেদ
নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ইন্টারকন্টিনেন্টাল হোটেল, ঢাকা। ১১ ফেব্রুয়ারি ২০২৬
জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে টহল দিচ্ছে বিজিবি। কাকরাইল, ঢাকা। ১১ ফেব্রুয়ারি ২০২৬
বিশেষ পাহারায় বিভিন্ন কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। ১১ ফেব্রুয়ারি ২০২৬
রাজধানীর বিভিন্ন সড়ক নির্বাচনী প্রচারের ব্যানারে ছেয়ে গেছে। মগবাজার, ঢাকা। ১১ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনকেন্দ্রের সিসিটিভি (ক্লোজড সার্কিট) ক্যামেরা ঠিকমতো কাজ করছে কি না, সেটি যাচাই করা হচ্ছে। মতিঝিলের পোস্ট অফিস হাইস্কুল, ঢাকা। ১১ ফেব্রুয়ারি ২০২৬
কক্সবাজারের ৫৯৮টি ভোটকেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি (ক্লোজড সার্কিট) ক্যামেরা। কেন্দ্রীয়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক। কক্সবাজার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
যমুনার দুর্গম চরাঞ্চলে ঘোড়ার গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। দীঘাপাড়া চরাঞ্চল, সারিয়াকান্দি, বগুড়া। ১১ ফেব্রুয়ারি ২০২৬
পার্বত্য অঞ্চলের দুর্গম কেন্দ্রগুলোতে নদীপথে নৌকায় করে সরঞ্জাম নিয়ে যাচ্ছেন নির্বাচনী কর্মকর্তারা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রাঙামাটি, ১১ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনী পরিবেশ পরিদর্শনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল। সদর উপজেলা, মাদারীপুর। ১১ ফেব্রুয়ারি ২০২৬
ভোটকেন্দ্রের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, রংপুর। ১১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির নির্বাচনী কার্যালয়ের সামনে কর্মীদের বসার জন্য টানানো হচ্ছে শামিয়ানা। কোর্ট রোড, মৌলভীবাজার। ১১ ফেব্রুয়ারি ২০২৬