রাত থেকে সকাল পর্যন্ত থেমে থেমে বৃষ্টি। কখনো কম, কখনো ঝরেছে অঝোরে। ঢাকাবাসীর ঘুম ভেঙেছে আজ বৃষ্টির শব্দে। তবে বৃষ্টি থামলেও সারা দিন থামেনি ভোগান্তি। রাতের ভারী বৃষ্টিতে নগরের অনেক সড়ক পরিণত হয়েছে জলপথে। পানির নিচে হারিয়ে গেছে সড়ক। কোথাও যানবাহনের দীর্ঘ সারি, কোথাও পানিতে পড়ে বিপাকে মানুষ। এক রাতের বৃষ্টিতে এভাবেই স্থবির হয়ে পড়ে নগরজীবন।
