প্রজাপতির রঙিন ডানার ওড়াউড়ি, ফুলে ফুলে তাদের আনাগোনা। কখনো জালের ঘরে উড়ে বেড়ানো প্রজাপতি দেখছে শিশুরা, কখনো ক্যানভাসে আঁকছে তাদের ছবি। কারও গালে ফুটে উঠেছে প্রজাপতির রং, কেউ আবার প্রজাপতির সঙ্গে ছবি তুলে ধরে রাখছে স্মৃতি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২৭ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে ১৬তম প্রজাপতি মেলা। প্রজাপতির সৌন্দর্যে মুগ্ধ হওয়ার পাশাপাশি তাদের সংরক্ষণে সচেতনতা তৈরির নানা আয়োজন ছিল মেলায়। রঙিন এই আয়োজন নিয়েই এবারের ছবির গল্প।
