প্রথম আলোর রজতজয়ন্তীতে এজেন্ট সম্মেলন

সুসাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যয় নিয়ে এগিয়ে চলছে প্রথম আলো। আজ শনিবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বসেছিল সারা দেশের এজেন্টদের নিয়ে এজেন্ট সম্মেলন। প্রথম আলোর রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত এই সম্মেলনে ছিল আলোচনা, সম্পাদকের সঙ্গে প্রশ্ন–উত্তর পর্ব, গান এবং র‍্যাফল ড্র।
ছবিগুলো তুলেছেন খালেদ সরকার ও তানভীর আহাম্মেদ

সকালে সম্মেলন শুরু হওয়ার আগে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে এজেন্টদের শুভেচ্ছা বিনিময়।
সকালে সম্মেলন শুরু হওয়ার আগে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে এজেন্টদের শুভেচ্ছা বিনিময়।
জাতীয় সংগীত দিয়ে শুরু হয় এজেন্ট সম্মেলন। এ সময় সবাই দাঁড়িয়ে শ্রদ্ধা জানান।
বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।
প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তব্য দেন একজন এজেন্ট।
সম্পাদকের উদ্দেশে প্রশ্ন করেন এজেন্ট শ্রাবন্তী আনোয়ার।
এজেন্টদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।
র‍্যাফল ড্র অনুষ্ঠানে প্রথম পুরস্কার তুলে দেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক ও সহযোগী সম্পাদক সুমনা শারমীন।
প্রথম আলোর সম্পাদককে ক্রেস্ট উপহার দেয় বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট কল্যাণ অ্যাসোসিয়েশন।
প্রথম আলোর সম্পাদককে সম্মাননা স্মারক উপহার দেয় বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশন।
এজেন্ট সম্মেলন অনুষ্ঠানে গান পরিবেশন করেন সুমি শবনম।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন পুলক অধিকারী।