গোপন বন্দিশালার আরও ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ বুধবার ঢাকার তিনটি স্থান পরিদর্শন করেছেন, যা আগে টর্চার সেল (নির্যাতনকেন্দ্র) ও গোপন কারাগার হিসেবে ব্যবহার করা হতো। ঢাকার আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় অবস্থিত এই স্থানগুলো পরিদর্শনকালে উপদেষ্টা পরিষদের সদস্য, তদন্ত কমিশনের সদস্য, স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের কর্মীরা ছিলেন। এই পরিদর্শনের নানা মুহূর্তসহ টর্চার সেল ও গোপন কারাগার হিসেবে ব্যবহৃত স্থানগুলোর নতুন কিছু ছবি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রথম আলোর পাঠকদের জন্য কিছু ছবি দেওয়া হলো।