বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজের জন্য টঙ্গীর মিলগেটের সড়ক সরু হয়ে পড়েছে। গত কয়েক দিনের বৃষ্টিতে সড়কটির বড় বড় গর্তে জমেছে পানি। ফলে টঙ্গী, গাজীপুর সড়কে কয়েক দিন ধরে ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছে। টঙ্গী ছাড়িয়ে যানজটের প্রভাব পড়েছে উত্তরা, বিমানবন্দর এলাকাসহ রাজধানীর বিভিন্ন সড়কে। এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। উত্তরা, টঙ্গী ও গাজীপুর সড়কের দুর্ভোগের চিত্র তুলে ধরেছেন আলোকচিত্রী সাজিদ হোসেন।
