চট্টগ্রাম বিমানবন্দর সড়কে গর্ত, বৃষ্টির পানিতে ভোগান্তি

চট্টগ্রাম নগরের ব্যস্ততম বিমানবন্দর সড়কের প্রায় এক কিলোমিটারজুড়ে বড় বড় গর্তে বৃষ্টির পানি জমে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। পানিতে ঢেকে থাকা খানাখন্দের ওপর দিয়ে হেলেদুলে চলাচল করছে যানবাহন আর ছোট গাড়িগুলো গর্তে পড়ে বিকল হয়ে পড়ছে। এতে সড়কজুড়ে তীব্র যানজট লেগে আছে। দুরবস্থার কারণে বিমানবন্দরমুখী যাত্রী, ইপিজেডের অফিসগামী মানুষ ও সাধারণ পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন। দীর্ঘদিন ধরে সড়কের এই অংশ সংস্কার না করায় সামান্য বৃষ্টিতেই গর্তগুলো পানিতে ভরে যায়। ফলে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। পথচারীরাও সড়কের পাশে জমে থাকা কাদাপানি এড়িয়ে চলতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন

ছবির গল্প: চট্টগ্রাম বিমানবন্দর সড়কে গর্ত, বৃষ্টির পানিতে ভোগান্তি
ছবির গল্প: চট্টগ্রাম বিমানবন্দর সড়কে গর্ত, বৃষ্টির পানিতে ভোগান্তি


গর্তের ওপর দিয়ে হেলেদুলে চলাচল করছে যানবাহন।
গর্তে পড়ে গেলে অনেক সময় একটি গাড়ি অন্যটির গায়ে লেগে যায়।
সড়ক তলিয়ে আছে পানিতে।
ঝুঁকি নিয়ে পানির মধ্যে মোটরসাইকেল চালাচ্ছেন একজন।
গর্তে পড়ে প্রাইভেট কারের চাকা বিকল হয়ে পড়েছে।
কাদামাটিতে চলাচল করছে পথচারীরা।
একটি গাড়ি গেলে ঢেউয়ের খেলা চলে।
খানাখন্দ থাকায় দীর্ঘ যানজট লেগে আছে।