পাটের গোডাউনে শ্রমিকদের ব্যস্ততা

খুলনার মানিকতলা এলাকায় রপ্তানির জন্য প্রস্তুত করা পাটের গুদামে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। এই কাজের দায়িত্বে থাকা শ্রমিকদের বলা হয় ‘যাচনদার’। তাঁদের কেন যাচনদার বলা হয়, তা নিয়ে নানা মত আছে। একটা মত হলো, তাঁরা পাট যাচাই করেন, তাই যাচনদার। প্রতি মণ পাট যাচাইয়ের জন্য একজন যাচনদার মজুরি পান ২৩ টাকা ২৪ পয়সা। একটি গোডাউনে শ্রমিকদের কাজের খণ্ডচিত্র নিয়ে এই ছবির গল্প।

যাচাই করতে আঁটি বাঁধা পাট খোলা হচ্ছে
যাচাই করতে আঁটি বাঁধা পাট খোলা হচ্ছে
চলছে পাট যাচাইয়ের কাজ। রপ্তানির অযোগ্য পাট আলাদা করা হচ্ছে
যাচাই শেষে শক্ত করে আঁটি বাঁধা হচ্ছে
যাচাই করা পাটে চিহ্ন দেওয়া হচ্ছে
পাটের আঁটি বাঁধতে দড়ি তৈরি করা হচ্ছে
ক্লান্ত, তৃষ্ণার্থ এক যাচনদার পানি পান করছেন
মাথায় করে রপ্তানিযোগ্য পাট নির্দিষ্ট স্থানে নেওয়া হচ্ছে
রপ্তানি করতে ট্রাকে তোলা হচ্ছে পাট