হাওরের কম পানিতে মাছ ধরা

শুকনা মৌসুমে কমতে শুরু করেছে হাওর-বাঁওড়, খাল-বিলের পানি। এ সময় কম পানিতে ধরা পড়ছে ছোট-বড় নানা জাতের মাছ। নানা ধরনের জাল দিয়ে মাছ ধরছেন জেলেসহ হাওরপারের শৌখিন মাছশিকারিরা। ছবিগুলো সম্প্রতি সিলেট সদরের বিভিন্ন হাওর ও খাল থেকে তোলা।

বাকগুল হাওরে এখন হাঁটুপানি। সেই পানিতে টানাজাল দিয়ে মাছ ধরছেন এক তরুণ।
বাকগুল হাওরে এখন হাঁটুপানি। সেই পানিতে টানাজাল দিয়ে মাছ ধরছেন এক তরুণ।
চামাউড়াকান্দি হাওরে বুকসমান পানিতে ঠেলাজাল দিয়ে মাছ ধরছেন এক ব্যক্তি।
চেঙ্গেরখাল নদে চলছে মাছ শিকার।
বাউয়ারকান্দি হাওরে নৌকায় ভেসে মাছ ধরছেন একজন।
টানাজালে মাছ ধরা চলছে বাকগুল হাওরে।
বাড়ির পাশেই উফতার হাওর। সেখানে ঠেলাজাল দিয়ে মাছ ধরছে শিশুটি।
চরচরিকান্দি হাওরে ঠেলাজাল দিয়ে মাছ ধরছেন এক ব্যক্তি। মাছ রাখার জন্য হাঁড়ি নিয়ে সঙ্গে রয়েছে এক শিশু।
চরচরিকান্দি হাওরে জাল ফেলে পাড়ে আসছে এক কিশোর।
পুটামারা খালে উড়ালজাল ফেলছেন এক ব্যক্তি।
জিলকার হাওরে মাছ শিকারের ফাঁকে নৌকায় রান্না করছেন এক মৎস্যজীবী।