চট্টগ্রাম নগরে উড়ালসড়কে বিপদ বাড়ছে। নগরের তিনটি উড়াল সড়কের মধ্যে টাইগার পাস থেকে মুরাদপুর আখতারুজ্জামান উড়ালসড়ক এবং বহদ্দারহাট থেকে এক কিলোমিটার এলাকায় এম এ মান্নান উড়ালসড়ক বেশ ঝুঁকিপূর্ণ। গতিসীমা না মানা, উল্টো পথে চলাচল ও যথাযথ নিরাপত্তাব্যবস্থা না থাকায় তৈরি হচ্ছে ঝুঁকি। উড়ালসড়কে মুখে খানাখন্দে ভরা। হেলেদুলে চলছে গাড়ি, উড়ছে ধুলাবালু। এতে বিভিন্ন সময়ে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে। গত তিন বছরে উড়ালসড়কে দুর্ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে।